বলশেভিকবাদের সেরা দুশমন ট্রটস্কি (প্রথম পর্ব) - বোধায়ন রায়
(এই প্রবন্ধটি “ Towards A New Dawn…the other voice of the people magazine ”-এ ২০১২ সালের জানুয়ারি – ফেব্রুয়ারি সংখ্যায় প্রকাশিত হয়েছিল। লেখাটিকে বাংলায় অনুবাদ করেছেন চারুদত্ত নীহারিকা রজত) (প্রথম পর্ব) সারা দুনিয়া জুড়ে আন্তর্জাতিক শ্রমিক শ্রেণী এবং নিপীড়িত জনতার অন্যান্য অংশগুলির সংগ্রাম তীব্রতর হয়ে উঠবার সাথে সাথে, নানা রঙের স্ব-ঘোষিত কমিউনিস্ট গ্রুপগুলিও গজিয়ে উঠেছে ও ছড়িয়ে পড়ছে। এই গ্রুপগুলির মধ্যে কিছু গ্রুপ, তাদের বুকনিবাজির পাশাপাশি জনগণের লড়াইকে বিপথু করতে চেষ্টা করছে। সুতরাং, এই গ্রুপগুলির ইতিহাস ফিরে দেখা এবং তাদের ভ্রান্তিপূর্ণ কর্মধারাকে বিশ্লেষণ করা জরুরী। এই প্রবন্ধে আমরা, এই ছদ্ম-কমিউনিস্টদের দংগলগুলির মধ্যে সবচেয়ে বিশ্বাসঘাতক গোষ্ঠীর পথপ্রদর্শক মতবাদের উৎসের উপর আমাদের দৃষ্টিকে নিবদ্ধ করবো তা হলো ট্রটস্কিবাদ। বিগত দশকগুলি ধরে, অন্যান্য ছদ্ম-কমিউনিস্ট তত্ত্বের মতই, ট্রটস্কিবাদ এমন স্তরে অধঃপতিত হয়েছে যে, এটি, এমনকি সবচেয়ে সৎ এবং বিপ্লবী মানসিকতার ট্রটস্কিপন্থীকেও, কোথাও শ্রেণী-যুদ্ধে প্রবেশ করতে প্রতিষেধ করে। সাম্রাজ্যবাদী দেশগুলিতে তার বর্তমান যে বিস্ত...