পোস্টগুলি

আদিম কমিউন থেকে বুর্জোয়া রাষ্ট্র পর্যন্ত মানব সমাজের যাত্রার ধারা বেয়ে রাষ্ট্রের শ্রেণি চরিত্র নির্ধারণের ক্ষেত্রে মতানৈক্যের উৎস ও সমাধানের খোঁজে – একটি প্রস্তাবনা ;প্রয়াসে চঞ্চল মুন্সী এবং চারুদত্ত নীহারিকা রজত

ছবি
আদিম কমিউন থেকে বুর্জোয়া রাষ্ট্র পর্যন্ত মানব সমাজের যাত্রার ধারা বেয়ে রাষ্ট্রের শ্রেণি চরিত্র নির্ধারণের ক্ষেত্রে মতানৈক্যের উৎস ও সমাধানের খোঁজে – একটি প্রস্তাবনা  < প্রয়াসে চঞ্চল মুন্সী এবং চারুদত্ত নীহারিকা রজত>  “ আরে আরে জগমোহন — এস, এস,এস — বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেসো? “  – সুকুমার রায় না, জগমোহন আদ্যানাথের মেসোর ঠিকানা বলেন নি। শুধু বলেন নি না, প্রচুর ঘুরিয়ে প্রশ্নকর্তাকে আবার আমড়াতলার মোরেই এনে ফেলেছিলেন। ভারত রাষ্ট্রের শ্রেণি চরিত্র নির্ধারণে, সময়ের সাথে সাথে জনগণ বোধহয় সেই আমড়াতলাতেই ফিরে ফিরে আসছে। ভারতের রাষ্ট্র চরিত্র কি বুর্জোয়া? নাকি সামন্ততান্ত্রিক? নাকি আধা ঔপনিবেশিক? নাকি নয়া ঔপনিবেশিক? নাকি সাম্রাজ্যবাদী? নাকি সম্প্রসারণবাদী? ভারতীয় বুর্জোয়াদের নিয়ন্ত্রক কারা? জাতীয় বুর্জোয়া? মুতসুদ্দী বুর্জোয়া? নাকি সাম্রাজ্যবাদের দ্বারা স্পনসরড বৃহৎ বুর্জোয়া, যারা জাতীয় বুর্জোয়া নয়, কিন্তু মুতসুদ্দী অবস্থা থেকে বিকশিত হয়ে গেছে? ভারতে বিপ্লবের স্তর কি? সমাজতান্ত্রিক? জনগণতান্ত্রিক? নাকি নয়া গণতান্ত্রিক?  এই প্রশ্নে ভারতের কমিউনিস্ট দল...

সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে লেনিনের সংগ্রাম - অনুবাদে রুমা নিয়োগী(প্রথম ও দ্বিতীয় পর্ব)

ছবি
সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে লেনিনের সংগ্রাম চেন ইয়েন শি ১। অর্থনীতিবাদ এবং বার্নস্টাইনবাদের খন্ডন সর্বহারাশ্রেণির বৈপ্লবিক রণনীতিগত কর্তব্য ১৮৮০-র দশকের শেষদিকে লেনিন যখন বিপ্লবের পথে যাত্রা শুরু করলেন, তখন তিনি তরুণ। রাশিয়ায় তখন রাজত্ব করছে জারের নির্মম, প্রতিক্রিয়াশীল স্বৈরতন্ত্র। মেহনতি জনতা, শ্রমিক, কৃষকরা নিষ্ঠুর শোষণের শিকার এবং সব ধরনের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত। পুঁজিবাদের বিকাশের সঙ্গে সঙ্গে যে সর্বহারাশ্রেণির বৃদ্ধি ঘটছিল, তারা গণ ধর্মঘট শুরু করেছে। এই প্রেক্ষাপটে রাশিয়ায় মার্কসবাদ বিস্তার লাভ করতে শুরু করে এবং প্রথম মার্কসবাদী চক্রগুলির জন্ম হয়। কিন্তু এই মার্কসবাদী চক্রগুলির শ্রমিকশ্রেণির আন্দোলনের সঙ্গে কোন যোগ ছিল না বললেই চলে, এবং শ্রমিকদের মধ্যে প্রচার এবং বিক্ষোভমূলক কাজের প্রয়োজন সম্পর্কেও তারা ছিল অজ্ঞ। সেসময় রুশ মার্কসবাদীদের মূল জরুরি কাজটা ছিল শ্রমিক আন্দোলনের সঙ্গে সমাজতন্ত্রের সংযোগ ঘটানো এবং চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মার্কসবাদী চক্রগুলিকে একটি ঐক্যবদ্ধ শ্রমিক পার্টিতে সংহত করা। এর পরবর্তী পদক্ষেপ হবে জারের স্বৈরতন্ত্রকে উচ্ছেদ করার লড়াইয়ে শ্রমিকশ্রেণিকে ...