আমার পদাবলী 

"If you miss the train I'm on, you will know that I'm gone;
You can hear the whistle blow, a hundred miles"


পদাবলী লিখবো বলে, হয়েছি বাউন্ডুলে,
সারারাত মন্থনে বিষ, সেঁচেছি অন্তমিলে।
বোশেখী রোদ্দুরে প্রেম, গোপনে চোখের কোণে,
রাধিকা করলো একা, মায়াবি পদ্মবনে।  


যত রাগ আর অভিমান, কুড়িয়ে একলা একা,
চলেছি তেপান্তরে, গায়েতে বৃষ্টি মাখা।
আকাশের পাতায় নাকি, আকাশের গঙ্গা থাকে,
পাখিরা রোজ উড়ে যায়, পাখাতে আদর মাখে।

সাগরের নীল মোহনায়, যে কবি পড়লো ধরা,
এবেলা দেখবো আমি, মেয়ে তুই সামলে দাঁড়া।
পদাবলী নতুন করে, লেখা হোক উল্টো পথে,
একা আমি বাউন্ডুলে, বসেছি কাঁটার রথে।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রুশ বিপ্লবের বিকাশ পথ < মূল হিন্দি রচনা ডঃ রাম কবীন্দ্র; বাংলায় অনুবাদে - চন্দন দত্ত>

সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে লেনিনের সংগ্রাম - অনুবাদে রুমা নিয়োগী(প্রথম ও দ্বিতীয় পর্ব)

ইস্ক্রার সম্পাদকীয় বোর্ডের ঘোষণা