হয়তো বা!

নদীর পাড়ে ডুব দিলো কে, জোছনা আলোয় চুপ কোরে ?


ওমা! ও যে চাঁদের কণা ! এমন বুঝি রোজ করে ?


তাইতো বলি, রাত হলে ওই নদীর কেন সাজের ধুম !


নদীর মনে ডুব দেয় চাঁদ, জগত্ যখন চুপ, নিঝুম!



দিনটা সারা কাটে বুঝি নদীর খুবই ব্যস্ততায় ?


অনেক মানুষ, নৌকা , স্টিমার , সূর্য আলোর মুগ্ধতায় ? 


কিন্তু যখন রাত্রি নামে, সুর্য লুকায় দিগন্তে,


তখন বুঝি নদীর বুকে সময় কুলায়, একান্তে ?



চুপি চুপি , মিষ্টি হেসে চাঁদ আসে ওই আকাশে ,


ছলছল চোখ নদীর তখন, চাঁদকে ডাকে তার পাশে ?


ঝুপ কোরে তাই চাঁদ কি নামে, নদীর বুকে টুপ কোরে ?


জড়িয়ে ধরে নদীর শরীর , আলিঙ্গনে? চুপ কোরে ?



নদীর চোখে তখনই কি, জোয়ার আসে, উথলে কূল ?


চাঁদকে নিয়ে বুকের মাঝে, সাঁতার কাটে? মন আকুল ?


তখন ওরা কি গান করে ? কি সুর তার? ছন্দ কি ?


সে কথাটা শুধুই জানে, নদী ও তার মানুষটি!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রুশ বিপ্লবের বিকাশ পথ < মূল হিন্দি রচনা ডঃ রাম কবীন্দ্র; বাংলায় অনুবাদে - চন্দন দত্ত>

সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে লেনিনের সংগ্রাম - অনুবাদে রুমা নিয়োগী(প্রথম ও দ্বিতীয় পর্ব)

ইস্ক্রার সম্পাদকীয় বোর্ডের ঘোষণা